সিলেটের বাজারগুলােতে এখন মৌসুমী ফলে সয়লাব। নগরীর পাইকারি আড়ৎ কদমতলী থেকে শুরু করে ফুটপাত ও অলিতে-গলিতে এখন ফলের মেসুমী সমারােহ। তবে অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা এসব কিনতে হিমশিম খাচ্ছেন।
এদিকে, অনেক ক্রেতার অভিযােগ, বাজারে আসা অধিকাংশ আম অপরিপক। কিছু আবার আধাপাকা। বাজারে। পাকা আমের পরিমাণ কম রয়েছে। সরেজমিনে সিলেটের পাইকারী ফল বাজার কদমতলী মার্কেট ঘুরে দেখা অন্যান্য সময়ের তুলনায় প্রচুর পরিমাণ ফল বাজারে এসেছে। এর মধ্যে আম, লিচু, আনারস কালাে জামসহ অন্যান্য ফল রয়েছে। কদমতলী ফল মার্কেটের ব্যবসায়ী আহসান হাবীব মঈন বলেন, বাজারে প্রচুর পরিমাণে ফল আসছে। অন্যান্য বারের তুলনায় এবার আমের দাম কিছুটা কম রয়েছে বলে তিনি জানান। এদিকে, নগরীর খুচরা বাজারের ফলের দামে রয়েছে ভিন্নতা। নগরীর বন্দর বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকান ও ফুটপাতে আম বিক্রী হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকা কেজিতে। লিচু প্রতি কেজি ১৫০ টাকায় ও কালাে জাম বিক্রী হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা ধরে।
অপরদিকে, বাজারে আসা আম ও লিচু অপরিপক্ক বলে অভিযােগ করেছেন অনেক ক্রেতা। তারা জানান, অরিপক্ক আম ও লিচুতে বাজার সয়লাব। তা দেখার কেউ নেই। এবিষয়ে, জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মাে. আমিরুল ইসলাম মাসুদ বলেন, নিয়মিত বাজার তদারকি চলছে, ফলে কোন ধরণের ক্যামিক্যাল মেশানাে হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



