বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডা. নজরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে করোনাকালীন সময়ে আটকে পড়া ১৬১ জন বাংলাদেশীর ভাগ্য খুলতে যাচ্ছে।
আটকে পড়াদের ফিরিয়ে আনতে রাষ্ট্রদূত বাহরাইনের রাজা, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, এলএমআরে সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে দফায় দফায় মিটিং করেন। অবশেষে বাহরাইন সরকার আটকেপড়া ১৬১জনকে আসার অনুমতি প্রদান করে।
দূতাবাস সূত্রে জানা যায়, যারা ২০২১ সালের নভেম্বর মাসে দূতাবাসের সাথে যোগাযোগ করেছিলেন এবং যাদের মালিক তাদের কর্মীদের আনতে আগ্রহী শুধু মাত্র এরকম ১৬১ জন কর্মী পুনরায় আসতে পারবেন। তালিকাভুক্ত যারা তারা প্রথমে ভিজিট ভিসায় আসতে হবে। তবে ভিজিট ভিসার জন্যে মালিক নিজে আবেদন করতে হবে। আবেদনের পর স্পন্সর / মালিক বাহরাইন সরকার থেকে প্রাপ্ত ই-ভিসা রেফারেন্স নাম্বার দূতাবাসকে ইমেইল ( mission.manama@mofa.gov.bd ) অথবা হোয়াটসঅ্যাপ (+ ১৭৩-৩৩৩৭৫১৫৫ ) এ জানাতে হবে । এরপর, দূতাবাস উক্ত কর্মীকে ভিজিট ভিসা প্রদানের জন্য বাহরাইন কর্তৃপক্ষকে অনুরোধ করবে । ভিসা প্রাপ্তির পর বাহরাইনে আগমনের পরে স্পন্সর / মালিক – এর আওতায় ওয়ার্ক ভিসায় ট্রান্সফার করে সিপিআর করতে পারবেন । তালিকাভুক্ত সকল কর্মীগণের সাথে দূতাবাস যোগাযোগ করবে । তবে এ বিষয়ে দূতাবাস ছাড়া কোন দালালের শরণাপন্ন না হওয়ার জন্যে দূতাবাস সতর্ক করে দিচ্ছে ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



