দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৮ জুন) দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট বিপ্লব চাকমা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর আজ বুধবার রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে আমরা জামিনের আবেদন করি। আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে এই জামিন মঞ্জুর করে আদালত।
রাঙামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে আসামিকে জামিন দেওয়া হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



