হবিগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে শহরের পুরান মুন্সেফি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের নাম দীপ্ত দাস। ২২ বছর বয়সী দীপ্ত হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজার এলাকার এসডি প্লাজার কর্মচারী ও জেলার নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর গ্রামের জিতেন দাসের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, মুন্সেফি এলাকায় একটি মেসে থাকতেন দীপ্ত। মঙ্গলবার রাতে সবার অগোচরে আত্মহত্যা করেন তিনি। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মরদেহের পাশ থেকে ‘মা-বাবা আমাকে ক্ষমা করে দিও, বিদায়’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের তিন সহকর্মীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



