ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলে এলাহী কালের কণ্ঠের জেলা প্রতিনিধি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার (৮ জুন) সকালে আদালতে তোলা হবে।
থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২, মামলা নম্বর ২৮/২১।
রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ারের বিরুদ্ধে একটি সংবাদ করার পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় দু’টি অভিযোগ দেওয়া হয়।
পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত প্রমাণ না পাওয়ায় খারিজ করে দেন। পরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নাজনীন। ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



