চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার (৭ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে সীতাকুণ্ডের বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ভারত সরকার থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী তার সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতীম জনগণের পক্ষ থেকেও আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৩ জনে দাঁড়িয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



