অনেক দিন ধরেই গান করছেন চলতি প্রজন্মের সংগীতশিল্পী লাহিদা লগ্না। এরমধ্যে প্রকাশ হয়েছে তার বেশ কয়েকটি গান। ফোক ও আধ্যাত্মিক ঘরানার গানেই বেশি পাওয়া গেছে তাকে। তারই ধারাবাহিকতায় আসছে ঈদে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন লগ্না। গানের শিরোনাম ‘জল’। এটি লিখেছেন ও সুর করেছেন তাপস চৌধুরী। সংগীতায়োজন করেছেন এম এইচ রাহেল। শিল্পী জানিয়েছেন, এরই মধ্যে তৈরি হয়েছে একটি দৃষ্টিনন্দন ভিডিও।
এটি নির্দেশনা দিয়েছেন ইকবাল হোসাইন। গানটি কোরবানির ঈদে জি সিরিজের ব্যানারে প্রকাশ হবে। লগ্না বলেন, আমি সব ধরনের গান গাইতে পারি।
তবে ফোক গানেই সাচ্ছন্দ্য বোধ করি। ঈদের নতুন গানটির কথা, সুর ও সংগীতায়োজন সবকিছুই বেশ আলাদা। আশা করছি এটি শ্রোতাদের ভালো লাগবে। প্রসঙ্গত, এর আগে সরল নামে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এ সংগীতশিল্পী। এখান থেকে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ শিরোনামের গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



