সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহতদের বিনামূল্যে ঔষধ ও খাবার দিয়ে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি। আজ ৫ জুন রোববার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ ও সার্জিক্যাল সরঞ্জাম বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নির্দেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তারদের হাতে তুলে দেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতারা।
এছাড়া হাসপাতালে উপস্থিত আহত নিহত আত্মীয় স্বজনদের কাছে দলের কর্মীরা শুকনা খাবার ও পানি সরবরাহ করেন। মইনীয়া সাইফীয়া ব্লাড ব্যাংক এর কর্মীরা রক্ত সরবরাহ করে আহতদের রক্ত দান করছেন। এসময় বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতা কাজী শহীদুল্লাহর নেতৃত্বে নোমান উদ্দিন রাজিব, গিয়াস উদ্দিন রাজিব, মাহবুবুর রহমান আপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



