সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে নিষিদ্ধ করার পরও কলেজ ক্যাম্পাসে বার বার টিকটক ভিডিও ধারণ করা অপরাধে একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।।এরআগে একই অপরাধে আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছিল।
রোববার (৫ জুন) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.মানিক মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী হলেন-ইব্রাহিম আলী (রােল নম্বর : ২০০, একাদশ শ্রেণি, শিক্ষাবর্ষ : ২০২১-২০২২)

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিওসহ যেকোনাে ধরনের ভিডিও ধারণ বিগত সেপ্টেম্বর ২০২১ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কলেজের বিভিন্ন স্থানে এখনও সতর্কীকরণ নােটিশ টানানাে আছে। এতদসত্ত্বেও মাে. ইব্রাহিম আলী (রােল নম্বর : ২০০, একাদশ শ্রেণি, শিক্ষাবর্ষ : ২০২১-২০২২) কলেজ ক্যাম্পাসে বার বার টিকটক ভিডিও ধারণ করেছে। এ অপরাধে একাদশ শ্রেণির ছাত্র মাে.ইব্রাহিম আলীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
এরআগে গত ৩০ মে সোমবার কলেজে পরীক্ষার হলে টিকটক ভিডিও ধারণ করার অভিযোগে আরও তিন ছাত্রকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।
বহিষ্কৃতরা হলেন-কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকের হাসান (ক্লাস রোল নং-১৯০), মো. রায়হান আহমদ (ক্লাস রোল নং-১৯২) ও ইফতি আজাদ মিছবাহ (ক্লাস রোল নং-১৯৩)
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



