সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা থানা পুলিশ। শুক্রবার দিবাতরাতে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুম আলম’র নেতৃত্বে পিএসআই শামিম আহমদসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে একদল পুলিশ উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় ১০জন জুয়াড়ীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৯হাজার ২শত ৯০টাকা এবং এক বান্ডিল তাস উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ এবাদুর রহমান (৩৬), পিতা-মোঃ শফিকুর রহমান, সাং-আব্দুল মহল, ২। শাহিনুল ইসলাম (৩০), পিতা-কোরমান আলী, সাং-নয়নগর, ৩। মোস্তুফা (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-আব্দুল মহল, ৪। আজমল (২৭), পিতা-মৃত জলাল উদ্দিন,সাং-আব্দুল মহল,৫। সেরগুল (৩০), পিতা-মোস্তুফা, সাং-নয়ানগর, ৬। রহিম উদ্দিন (৩৩), পিতা-মৃত মনু মিয়া, সাং-নয়ানগর, ৭। ফখর উদ্দিন (২০), পিতা-জমির উদ্দিন, সাং-লক্ষীনগর, ৮। মোহাম্মদ আলী (৩৫), পিতা-মৃত হুসন আলী, সাং-পুকাশ, ৯। ময়না মিয়া (৩৯), পিতা-মৃত সোনা মিয়া, সাং-নয়ানগর, ১০। তাজ উদ্দিন (৩৮), পিতা-মৃত আতাউর রহমান, সাং-পুকাশ, সর্ব থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, ১০ জুয়াড়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনে মামলা দায়ের করে শনিবাবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



