সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনিছড়ায় মনিরুল ইসলাম (৪৫) এক ব্যক্তিকে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে মালনীছড়া চা বাগান এলাকায় রাগিব আলীর বাংলোর রাস্তা সংলগ্ন মেইন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নগরের খাসদবির ওয়ার্কসপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনার খবর পেয়ে এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও এয়রপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহে অপরাধ তদন্ত বিভাগ (সিইউডি) টিমকে তলব করা হয়। সিআইডি’র টিম ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহের পর রাত সোয়া ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, দুর্বৃত্তরা মনিরকে কুপিয়ে হত্যা করেছে। তার ডানহাতসহ দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারিরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সিআইডি টিম দ্বারা আলামত সংগ্রহ পূর্বক মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিহতের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। সিলেট নগরে তার ওয়ার্কসপ রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে নামানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



