মৃত্যুর মিছিল যেনো থামছেই না সিলেটে। বাং পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ছে মৃত্যৃ ও আক্রান্ত। রোববার মৃত্যু দশকের কোথায় তথা ১২ জন ছিল। গত ২৪ ঘন্টায় মারা গেলেন আরো ৮ জন। এরমধ্যে ৬ জন সিলেটের এবং হবিগঞ্জ মৌলভীবাজারের একজন করে। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন আরো ৪৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২২০ জন, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে ৫৭, মৌলভীবাজারে ১০৭ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬১ জনের করোনা সনাক্ত হয়।
এছাড়া গত বছরের মার্চ থেকে সর্বমোট ৩৩ হাজার ৫২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সিলেট জেলায় ১৮ হাজার ৮৩৫ জন। সুনামগঞ্জে ৩ হাজার ৬৯৫ জন, হবিগঞ্জে ৩ হাজার ৮২১ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৪০৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ৭৬১ জনের করোনা সনাক্ত হয়।
পক্ষান্তরে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৫১ জন এবং গত বছরের এপ্রিল থেকে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪৬৪ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারে ৪৪ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন মারা যান।
এদিকে, করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, ১০০ শয্যার হাসপাতালে ৯৯ জন রোগি ভর্তি রয়েছেন। এরমধ্যে ৮৩ জনের করোনা পজিটিভ, ১৬ জন উপস্বর্গ নিয়ে এবং ১৬ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



