দৈনিক শ্যামল সিলেট এর দক্ষিণ সুরমা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. আজমল আহমদ রুমনের বাবা হাজী মো. তরীক আলী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ জুলাই) ভোর ৫টা মিনিটের সময় দক্ষিণ সুরমার পুরান তেতলির বড় বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাযা বাদ যোহর পুরান তেতলি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে হাফিজ রমজান সাক্বাফী। জানাযা শেষে মসজিদ সংলগ্ন পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
শ্যামল পরিবারের শোকঃ সাংবাদিক আজমল আহমদ রূমনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শোক: সাংবাদিক রোমনের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



