জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় শনিবার (৪ জুন) সকাল ১১টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঐদিন দুপুর ২টায় সিলেট মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠের বিক্ষোভ মিছিলে যোগদান করবে।
এতে সিলেট মহানগর যুবলীগের সকল ওয়ার্ড সহ মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীকে মিছিল সহকারে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



