সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে সোহান (৬) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সোহান ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে ও আফরোজা বাঁশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, বিকালে বাড়ির উঠানে দুই শিশু খেলাধুলা করছিল। হঠাৎ দুই শিশু উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পূর্বপাশের পুকুরে তাদের দেহ ভাসতে দেখেন পরিবারে সদস্যরা। মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পারিবারের কাছে হস্তান্তর করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



