ঢাকা ও চট্টগ্রামসহ বিভাগীয় শহরে ক্যাবল টিভি অপারেটরদের সেটটপ বক্স ব্যবহার বাধ্যতামূলক করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩১ মে) বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মো. মুশফিকুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আদেশের বিষয়ে আইনজীবী খোন্দকার মুশকিল হুদা বলেন, আমরা জনস্বার্থে এ মামলাটি করেছি। আইনে বলা আছে ডিজিটালাইজেশন করার আগে সবাইকে এ বিষয়ে বুঝতে হবে। তারপর কার্যকর করা যাবে। কিন্তু তথ্য মন্ত্রণালয় তার আগেই ক্যাবল অপারেটর ও ডিস ব্যবহারকারী ও গ্রাহকদের সেটটপ বক্স ব্যবহার করতে বাধ্য করে। এ প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত রোববার রিট করা হয়। সে রিটের শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করেন। তাতে বলা হয়, ক. প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ক্যাবল নেটওয়ার্ক কার্যক্রম চলতি বছরের ৩১ মের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ গ্রাহকরা নিজেদের টেলিভিশনের সঙ্গে সেট টপ বক্স সংযুক্ত করতে হবে।
খ. সেট টপ বক্স ব্যবহারে গ্রাহকদের আগ্রহী করার জন্য সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও অন্যান্য মাধ্যম ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং বিটিভি কর্তৃক নির্মিত টিভিসি বেসরকারি টিভি চ্যানেলগুলো বারবার প্রচার করতে হবে।
গ. ক্যাবল নেটওয়ার্ক কার্যক্রম ডিজিটালাইজেশন নীতিমামলা বা গাইডলাইন প্রণয়নের জন্য ক্যাবল অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ডিস্ট্রিবিউটররা এ সংক্রান্ত প্রয়োজনীয় ইনপুট মন্ত্রণালয় পাঠাবে।
সেটটপ বক্স স্থাপন নিয়ে তথ্য মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ২৯ মে ব্যবসায়ী মো. কাউছার হাইকোর্টে রিট দায়ের করেন। এর পর গত ২২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম শহরে কেবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



