মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার দুটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় হাসপাতালগুলোতে অনিয়ন এবং অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩০ মে) বিকেলে জুড়ীর বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানে র্যাব-৯ সহযোগিতা করে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রদীপ কুমার বিশ্বাস ও মেডিক্যাল অফিসার সৈয়দ আরিফ উপস্থিত ছিলেন।
জুড়ী আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া বদর উদ্দিন জেনারেল হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আল-আমিন বলেন, জুড়ী আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং বদর উদ্দিন জেনারেল হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করায় দুটি হাসপাতালকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



