বিয়ানীবাজারে নিবন্ধন না থাকা, কাগজপত্রে ত্রুটি ও পরীক্ষা কক্ষ ফিট না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক নুর। এ সময় দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
কাগজপত্রে অনিয়ম থাকায় দি এইড প্যাথলজি সেন্টার ও দি মেডি এইড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ও দি নিউ জেনারেল হাসপাতালকে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মোঃ আশিক নূর গতকাল সোমবার রাতে জানান, বিয়ানীবাজারে পর্যায়ক্রমে সব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান করা হবে। এতে নিবন্ধন না থাকলে এবং পরিবেশ স্বাস্থ্যসম্মত না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



