সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় খাসিয়াদের গুলিতে পাঁচ যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৩৫)ও ইমান আলী(৩২),আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া(৩১) ঝুমগাও গ্রামের আজিজের ছেলে সুমন মিয়া(২৫), ঝুমগাও (ইসলামপুর)গ্রামের ডাঃআব্দুল আওয়াল সাদ্দামের ছেলে মুকুট মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও (মোকামছড়া) সীমান্তে দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় সুপারী আনার জন্য সাত যুবক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় সুপারি সংগ্রহ করে আসার সময় খাসিয়াদের সুপারি বাগান হতে অনুমান ২৫০ টি সুপারির চারা চুরি করে নিয়ে আসার পথে চেষ্টাকালে ভারতীয় খাসিয়ারা তা দেখে চোরাকারবারিদের উপর ছড়া গুলি ছুড়তে থাকে। খাসিয়াদের ছোঁড়া গুলিতে ইমান আলী ও মাসুক আলি শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়। মুকুট, সুমন মিয়া ও নয়ন মিয়া আহত হয়।পরবর্তীতে তাদের সহযোগীরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়।
বাংলা বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির জানান, আহত মাসুক তাকে জানিয়েছে তারা সীমান্তে গিয়ে ছিলো। পরে বিএসএফ তাদের ধাওয়া করে এসময় ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তিনি আহত হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের মাধ্যমে ভারতীয় সুপারী আনার জন্য মুকুট মিয়ার নেতৃত্বে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে খাসিয়াদের সুপারিবাগান হতে অনুমান ২৫০ টি সুপারির চারা চুরি করিয়া নিয়ে আসার চেষ্টা করিলে ভারতীয় খাসিয়ারা তা দেখে ফেলে এবং উক্ত ব্যক্তিদের উপর ছড়া গুলি ছুড়তে থাকে। খাসিয়াদের ছোঁড়া গুলিতে ইমান আলী ও মাসুক আলি শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়।আরো তিনজন আহত হন,আহতদের একজন জানায় তারা সীমান্ত থেকে সুপারি আনার জন্য গিয়ে ছিলো পরে ভারতীয় খাসিয়ারা তাদের উপর গুলি করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান জানান, তিনি দুইজন আহত হওয়ার খবর জানতে পেরেছেন। তারা পরিবারের পক্ষ থেকে চিকিৎসা নিচ্ছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



