নেপালে নিখোঁজ বিমানের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এছাড়া ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মে) কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।
খবরে বলা হয়, নেপালে নিখোঁজ হওয়া বিমানের ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানায়, তারা এয়ারের বিমানটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে।
রোববার সকালের দিকে ৪ ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি বিমানটি নিখোঁজ হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে বিমানটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



