সিলেটে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আরো ৪০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট নগরী ও জেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫৯ জনে। রবিবার রাতে সিলেটের ডেপুটি সিভিল সার্জন (ডিসিএস) ডা: জন্মেজয় দত্ত এই তথ্য জানিয়ে বলেন, আগের দিনের তুলনায় গেল ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।
বন্যার্ত লোকজনকে পানি পানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের তাগিদ ডিসিএস-এর । লোকজনকে বিশুদ্ধ পানি কিংবা ফুটিয়ে পানি পান করার পরামর্শ তার। পাশাপাশি স্বাভাবিক স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও জোর দেন তিনি।
প্রসঙ্গত, গত ১১ মে থেকে সিলেটে বন্যা দেখা দেয়। তবে, বর্তমানে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বন্যার পানি নামার সাথে সাথে বিভিন্ন স্থানে ডায়রিয়া দেখা দিচ্ছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



