সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা সমিতি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ রেহনুমা রব্বানী ভাষা(৩৪) আর নেই।
বুধবার (১৪ জুলাই) ভোর রাত ৪টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ….রাজিউন)।
এরআগে তিনি সিলেট নগরের আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখানে অবস্থার অবনতি হলে ভাষাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত রেহনুমা ভাষাকে গুরুতর অবস্থায় রাত সোয়া ৩টার দিকে আইসিইউতে ভর্তি করেন। এর ঘন্টাখানেক পর রাত ৪টার দিকে মৃত্যু হয়।
রেহনুমা ভাষা ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক , সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , গ্রিন ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সুপ্রীম কোর্টে প্রেকটিসরত ছিলেন।
উনসত্তোরের গণ-অভ্যুত্থানে সুনামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রয়াত গোলাম রব্বানী ও সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জে জেলা জজ আদালতের বর্তমান পিপি অ্যাডভোকেট সামছুন নাহার বেগমের (শাহানা রব্বানী) বড় মেয়ে কানিজ রেহনুমা ভাষা মৃত্যুকালে স্বামী, মা, ভাই, বোনসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
কানিজ রেহনুমা ভাষার স্বামী খন্দকার মুদাচ্ছির বিন আলী মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত। ভাষার ছোট ভাই ফজলে রাব্বী স্মরণ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় যুবলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক।ভাষার ছোট ভাই ফজলে রাব্বী স্মরণও বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
কানিজ রেহনুমা রব্বানী ২০১৭ সালের ১ জানুয়ারি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তুর্ভুক্ত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, সুনামগঞ্জের বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া কানিজ রেহনুমা ভাষার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মরহুমার মৃত্যুতে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



