ভারতে দুই দিনের নদী সম্মেলন শেষে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (২৯ মে) বিকেল ৫টায় তিনি সফরসঙ্গীদের নিয়ে তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
দেশে এসেই পররাষ্ট্রমন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ঐতিহাসিক বধ্যভূমি এবং ইমিগ্রেশন দপ্তরের স্থায়ী ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন। ১৯৭১’র স্মৃতি রক্ষায় তামাবিল বধ্যভূমি সংরক্ষন ও সংস্কার করা হবে বলেও জানান।
এসময় তিনি তামাবিল স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সুযোগ সুবিধা ও সমস্যার ব্যাপারে খোঁজ খবর নেন।
ভারতের উত্তরপূর্ব রাজ্য আসামের রাজধানী গুয়াহাটিতে দু’দিন ব্যাপী নদী বিষয়ক সম্মেলন শেষে দেশে ফেরার সময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং এর পরিচালক এটিএম রকিবুল হক, সহকারি পরিচালক মো. ইমদাদুল ইসলাম ও সুর্বনা শামীম।
পররাষ্ট্রমন্ত্রী তামাবিল সীমান্তে এসে পৌছালে তাকে ফুল দিযে স্বাগত জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা।
তামাবিল সীমান্তে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এইচ. ই. মোহাম্মদ ইমরান, আসামের গুয়াহাটি’তে নিযুক্ত উপ-হাই কমিশনার ড. শাহ মো. তানভীর মনছুরসহ হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ।
তামাবিল ইমিগ্রেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শাহরিয়ার বিন সালেহ, তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাহফুজুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, জৈন্তাপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, খাদিম নগর ইউপি চেয়ারম্যান আফসর উদ্দিন আহমদ, এছাড়া তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সহ-সভাপতি আলহাজ্ব মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, মুক্তিযোদ্ধাদের পক্ষে পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া।
উল্লেখ্য, আসামের রাজ্যের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠিত নদী সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী গত ২৭ মে ভারত সফরে যান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



