ইভিএম দিয়ে ভোট কারচুপির কোন সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, নির্বাচন প্রভাবমুক্ত করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।ভোট গ্রহণকেন্দ্রগুলোও সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে।
রোববার (২৯ মে) সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধ পরিকর। সুষ্টু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন ল্যাংড়া নয়।আমরা সবকিছু সাংবিধানিক দায়িত্ব নিয়ে করবো। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।
নির্বাচন কমিশনার বলেন,ইভিএম মেশিনে কোন ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরিক্ষা করে বিজ্ঞজনরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোন সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোন সুযোগ নেই। ভোট শুরুর পর শূণ্য থেকে গননা হচ্ছে কি-না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে। ইভিএম ত্রুতি ও প্রভাবমুক্ত। কেবল একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য শান্তিপূর্ণ সহববস্থানের প্রয়োজন।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক নূর।
সভায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী, ইভিএম’র ব্যাবহার ও কার্যপ্রণালী, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, নির্বাচন কমিশনের উপসচিব মো. কামরুল হুদা, সিলেট জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হিল্লোল রায়।
এছাড়া প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা মতবিনিময় সভায় অংশ নেন। আগামী ১৫জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



