চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের ঢল নেমেছিলো। উৎসমুখর পরিবেশে শ্লোগানে শ্লোগানে আর সিলেটের স্মরনের গানে সম্মেলনস্থল হয়ে উঠে মুখরিত।
আজ শনিবার ( ২৮ মে) সকাল ১০টায় সম্মেলন শুরুর আগে বজ্রসহ ভারী বর্ষণের কারণে প্রায় দেড় ঘন্টা পর বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
পরে জাতীয় সঙ্গীত শেষে, যুবলীগের উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরণের গানে মুখরিত হয়ে উঠে সম্মেলনস্থল এবং এর আশপাশ এলাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খাঁন নিখিল, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ও ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, সহ সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী, কেন্দ্রীয় সদস্য মো. মঈনুল ইসলাম মামুন, মো. মুনায়েম খান, এসএম রিয়াজ উদ্দিন চৌধুরী ও রেজাউল করিম বারী।
অনুষ্ঠান শুরুর আগে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, বোয়ালখালী, কর্ণফুলী উপজেলা থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, বাদ্য বাজনাসহকারে অনুষ্ঠানে যোগ দেন।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুকের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্মেলনকে আরো পরিপূর্ণ করে তুলেন।
প্রথম অধিবেশনের পর বিকেলে দ্বিতীয় অধিবেশন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



