ফেসবুকে লাইভে পুলিশকে ভৎসনায় আইসিটি মামলা
মাথায় ছিল না হেলমেট। ৩ আরোহি নিয়ে চালাচ্ছিলেন কাগজহীন মোটরসাইকেল। কঠোর লকডাউনে পুলিশের তল্লাসী চৌকিতে এসে জবাবদিহীতার মুখে পড়েন কথিত ফেসবুক লাইভার ফয়সল কাদির। মোটরসাইকেল আটকের ঘটনায় গাত্রদাহে ফেসবুক লাইভে পুলিশকে ভৎসনা করতে থাকেন। সেই কথিত সাংবাদিক পরিচয়দানকারী ফয়সল কাদিরকে (৪০) আইসিটি মামলায় গ্রেফতার করেছে র্যাব—৯।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে সিলেট সদর উপজেলার পিরের বাজার থেকে তাকে গ্রেফতার দেখানো হয়। র্যাব-৯ এর এএসপি সামিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এসএমপির শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ফয়সল কাদির গ্রেফতারের বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত সকালে জানানো হবে।
এর আগে রোববার (১১ জুলাই) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদিরের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় মামলা (নং-০৫(৭)’২১) দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন থানার উপ পরিদর্শক শ্যামলেন্দু ঘোষ।
গত ৯ জুলাই বিকেলে কঠোর লকডাউন চলাকালে সিলেট সদর উপজেলার সুরমা গেইট এলাকায় চৌকি বসিয়ে তল্লাসী চালাচ্ছিল পুলিশ। ওই সময় হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামান পুলিশ সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া। মোটরবাইকেলের চালকের আসনে থাকা ফয়ছল কাদিরকে গাড়ির কাগজপত্র দেখাতে বললে এবং হেলমেটবিহীন ৩ জন আরোহি নিয়ে চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে ফেসবুক পেইজে লাইভার ‘পিকে টিভি’র সাংবাদিক পরিচয় দেন।
ট্রাফিক আইন না মানায় রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি আটক করায় ক্ষেপে গিয়ে ফেসবুক পেইজে লাইভ শুরু করে পুলিশকে ভৎসনা করতে থাকেন ফয়সল কাদির।
এ বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক পরিচয়ধারী ফয়ছল কাদির ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন। ফেসবুক লাইভে তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ও দেন। মোটরসাইকেল আটককারী ট্রাফিক সার্জেন্টকে হুমকি-ধামকিও দিতে থাকেন।
এর প্রেক্ষিতে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে রোববার ফয়ছল কাদির নামে ওই ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
তাকে গ্রেফতার দু’দিন থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় এসএমপির শাহপরাণ (র.) থানা পুলিশ। অবশেষে র্যাবের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফেসবুক থেকে সংগৃহিত ছবি
খোঁজ নিয়ে জানা গেছে, পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন ফয়সল কাদির। তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রয়েছে। ওই মামলায়ও তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়াও আরেক তরুণীকে সম্ভ্রমহানির হুমকিও দেন। ওই তরুনী তার রোষানল থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আত্মহত্যার হুমকি দেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, জগণ্য অপরাধী ফয়সল কাদির নিজেকে আড়াল করার চেষ্টায় ফেসবুক পেইজে পৃথিবীর কন্ঠ ‘পিকে টিভি’ সম্পাদক ও মাতৃজগৎ নামে একটি পত্রিকার ব্যুরো প্রধান পরিচয় দিয়ে আসছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



