বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ ঘটনা ঘটে।
উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। বাস কেটে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ বের করা হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



