হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র ও লাখাই বাজার ধলেশ্বরী নদীর তীরে অবস্তিত। বর্তমানে সিলেট থেকে আসা বন্যার পানি লাখাই উপজেলার ভাটি অঞ্চলে প্রভাব পরেছে যার ফলশ্রুতিতে লাখাই উপজেলায় বর্ষার আগাম পানি এসে যানচলাচলের বিঘ্ন সৃষ্টি হতে চলেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে আর ১ ফুট পানি বাড়লেই যানচলা চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরার আশংকা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের জনগন বর্ষা মৌসুমে লাখাই উপজেলা সদর কালাউক আসতে হলে একমাত্র নৌকার উপর ভরসা করে চলা ফেরা করার একমত্র মাধ্যম।কালাউক সদর থেকে স্বজনগ্রাম পুলুশ তদন্ত কেন্দ্রের দুরত্ব ১০ কিঃমিঃ পশ্চিমে।
এ ব্যাপারে লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান প্রতি বছর বর্ষা মৌসুমে আমার ইউনিয়নের জনগনের ভোগান্তি বেড়ে যায়।
তিনি আরো জানান এই ভোগান্তি বেশী দিন ভোগতে হবে না অচিরেই এই রাস্তাটি সড়ক বিভাগের আওতায় চলে যাবে। তবে শুনেছি এই রাস্তাটি পূনঃ সংস্কার করা হবে তখন হয়তো আর আমাদের ভোগান্তি থেকে রেহাই পাব। এবং ইউনিয়নের জনগন এ সকারের সু -দৃষ্টির বদৌলতে উপকার ভোগ করবে ফলে সরকারের ভাবমুর্তি আরো বৃদ্ধি পাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



