সিলেট মহানগর পুলিশ (এসএমপির) আওতাধীন জালালাবাদ থানা এলাকায় ৬টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ২টি মামলার পরোয়ানাভুক্তসহ ৮টি মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছ পুলিশ।
শনিবার (২৮ মে) জালালাবাদ থানার উপপরিদর্শক দেবাশীষ দেবের নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে জালালাবাদ থানাধীন মোল্লারগাঁও গ্রামের মৃত নূর মিয়ার পুত্র মোঃ সামছুদ্দিন (পুতুল) (৫০) কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ৬টি মামলায় ২৫ মাসের সাজাপ্রাপ্ত এবং আদালত কর্তৃক ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশপ্রাপ্ত। প্রায় ৪ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর পুলিশের অভিযানে নিজের বসতবাড়ি থেকে আসামি পুতুলকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



