মহানগরের বিভিন্ন ওয়ার্ডের ১৩ হাজার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। সরকারি সহায়তায় গত তিন দিনে বন্যার্তদের মাঝে এসব সহায়তা পৌছে দেওয়া হয়।
অতিবিৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আকর্ষিক বন্যার কবলে পড়ে সিলেট। বন্যায় সিলেট মহানগরের ওয়ার্ডগুলোর মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর উপচে বাসা-বাড়ি পানি ঢুকে। বন্যা কবলিত এলাকায় দেখা দেয় খাদ্য সংকট।
এই সংকট নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতিত্বে সিলেটের সকল দপ্তর সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা।

সেই সভার গ্রীহিত সিদ্ধান্ত ও প্রস্তাবনার আলোকে সরকার সিলেট মহানগরের জন্য এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ও ৬০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ও মসলা জাতীয় খাদ্যপন্য।
২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত সিসিকের বন্যা ক্ষতিগ্রস্ত ওয়ার্ড ও বর্ধিত টুকেবাজারে সর্বমোট ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বন্যায় সিলেট মাহনগর এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। খাদ্য সংকটে পড়া মানুষের কাছে সিসিকের কাউন্সিলরদের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় এই সহায়তা অপ্রতুল। তবে সরকারের সহায়তা আরো আসবে বলে প্রত্যাশা করি।
মেয়র বলেন, খাদ্য সংকট নিরসন, স্বাস্থ্য সেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সিসিক।
সরকারের নির্দেশনা ও সহায়তায় প্রাকৃতিক এই দূর্যোগের ক্ষতি পুষিয়ে উঠতে সিলেট মহানগরের সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছেন সিসিক মেয়র।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



