সিলেটের কুমারগাওয়ে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মে) জুমার নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ একটি ভূমি মসজিদের দাবি করে দখল নিতে যান পঞ্চায়েত পক্ষ। ভূমির মালিক দাবিদার ময়না মিয়া ও তার লোকজন বাধা দেন এবং পঞ্চয়িতের এক মুরব্বীকে আশ্রাব গালিগালাজ করেন। এ নিয়ে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়।একদিকে পঞ্চায়েত পক্ষ, অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ বাধলে পঞ্চায়েতের পক্ষে মাইকে ঘোষণা দেওয়া হয়। এসময় পঞ্চয়েত পক্ষে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এসময় নারীদেরকে ইটের টুকরো ও পাথর এগিয়ে দিয়ে সহায়তা করতে দেখা গেছে। অন্যদিকে, ময়না মিয়ার বাড়ির লোকজনও হামলায় কুনঠাসা থাকলেও প্রতিহতের চেষ্টা করেন। উভয় পক্ষে ইটপাটকেলে অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রায় পৌনে ১ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষস্থল ত্যাগ করেন।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



