দেশের শিক্ষার হারের তুলনায় বালাগঞ্জের শিক্ষায় অনেক পিছিয়ে। শিক্ষার মান বৃদ্ধি ও পাশের হার নিতান্তই কম। শিক্ষার মান উন্নয়ন ও পাশের হার বাড়াতে হবে। শিক্ষা খাতকে উন্নত করতে শুধু অফিসে নয়, এর বাইরেও কাজ করতে হবে।
বালাগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে উপজেলার উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা সিলেটের জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
এসময় উপজেলার বন্যা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, বালাগঞ্জ কলেজে অনার্স কোর্স চালু, রাজস্ব, যোগাযোগ ব্যবস্থা, কুশিয়ারা নদী খনন, কুশিয়ারা নদীর উপর সেতু ও বড়ভাঙা নদীর উপর সেতু, হাওড় অঞ্চল ঘোষণাসহ বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়ার কথা উপস্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সেবু আক্তার মনি, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও সাবেক চেয়ারম্যান এমএ মতিন, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ সদর ইউপি মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন সহ প্রমুখ বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, জেলা প্রশাসক কার্য্যালয়ের সহকারী কমিশনার সুলতানা মৌ, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, কৃষিবিদ সুমন মিয়া, ইউএলও কর্ণ চন্দ্র, প্রকৌশলী মোস্তাকিম শরীফ সায়েদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, এজিএম রশিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব ভূঁইয়া, সাংবাদিক জাগির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মুজিবর রহমানকে ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত বালাগঞ্জের শীতলপাটি ‘জয় বাংলা’ শ্লোগান লিপিফলক ফ্রেম উপহার দেয়া হয়। পরে বন্যার্তদের ত্রাণ ও বালাগঞ্জ সমাজসেবা কার্যালয় কর্তৃক ভিক্ষুকদের প্রণোদনা ভেড়া বিতরণ করা হয়
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



