সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলার সবকটি উপজেলায় (১৩টি) বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৬ মে) সিলেট জেলার সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সিলেট সদর উপজেলার ঘোপাল বাজারে, কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা মিলনায়তনে, গোয়াইনঘাট উপজেলার উপজেলা প্রেসক্লাবে এবং জৈন্তাপুর উপজেলার উপজেলা মিলনায়তনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, আইন সম্পাদক অ্যাড. আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শ্রম সম্পাদক মো. সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, আমাতোজ জোহরা রওশন জেবিন, কামাল আহমদ, অ্যাড. আফসর আহমদ, জাহাঙ্গীর আলম, ডা. নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



