সিলেটের বিয়ানীবাজারে রাতের আধারে একটি গরুর ফার্মে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। বুধবার (২৫ মে) রাত আট টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিয়ানীবাজার মাইক্রোবাস উপ কমিটির সভাপতি বিলাল আহমদের মালিকানাধীন মাইসা-আনিসা-রাইসা এ্গ্রো ফার্ম পুড়াতে পাশ্ববর্তী খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতিকারীরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে গরুগুলো উদ্ধার করলেও ফার্মটি পুড়তে থাকে। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
ফার্মের মালিক বিলাল আহমদ বলেন, আমার কারো সঙ্গে শত্রুতা নেই। ফার্মে ৩০টি গরু ছিল। শত্রুতাবশত; কেউ ক্ষতিগ্রস্থ করতে ফার্মে আগুন দিয়ে দেয়। এলাকার লোকজনের সহযোগীতায় গরুগুলো বের করতে সক্ষম হলেও ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুস্কৃতিকারীরা বিলাল আহমদের গরু গুলো পুড়িয়ে ফেলতেই ফার্মে আগুন দিয়েছিল। গরু পুড়ে গেলে অন্তত অর্ধকোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হতে পারতো।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্থানীয়রা গরুগুলো আগে সরিয়ে ফেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে পুড়ে অন্তত ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় ফার্মের মালিক বিলাল আহমদ ঘটনাটি বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



