সিলেট নগরীর জিন্দাবাজার থেকে সিরাজ উদ্দিন (৬০) নামের একজন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত ২৪/০৫/২০২২ ইং মঙ্গলবার দুপুর অনুমানিক ১ টার সময় তিনি নিখোঁজ হোন। নিখোঁজ সিরাজ উদ্দিন এর গ্রামের বাড়ী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরী গ্রামে।
সিরাজের সন্ধান দাবীতে সিলেটের কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রী করেন তার স্ত্রী মিনারা বেগম। জিডি নং-২১৪৮।
সাধারণ ডায়রীর মাধ্যমে জানা যায়, সিরাজ উদ্দিন(৬০) দীর্ঘদিন থেকে মানুষিক রোগে ভুগছিলেন। এবং দীর্ঘদিন থেকে তার পরিবার সিলেটের ডা. রেজাউল করীমের কাছে চিকিৎসা দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার স্ত্রী মিনারা বেগম তার স্বামি মানুষিক রোগাক্রান্ত সিরাজ উদ্দিন কে নিয়ে ডা.রেজাউল করিমের জিন্দাবাজারস্থ চেম্বারে যান। চেম্বারে স্ত্রীকে বসিয়ে রেখে যোহরের নামাজ পড়তে নিকটস্থ একটি মসজিদে গেলে আর ফিরেন নি।সম্ভাব্য সব যায়গায় খোঁজাখোঁজির পরও আর তাকে পাওয়া যায়নি।
সাধারণ ডায়রীতে উল্লেখিত নিখোঁজ ব্যক্তির তথ্য- তার বয়স ৬০, উচ্চতা ৬ ফুট, হালকা পাতলা, চুলের রং সাদা, নিখোঁজের সময় তার পরনে ছিলো সবুজ শার্ট, সাদা লুঙ্গি ও কালো টুপি।
এমতাবস্থায় যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।মোবাইল নং- 01765882335
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



