হবিগঞ্জের বাহুবলে মোটর সাইকেলের ধাক্কায় অজ্ঞাত নামা (৫০) বছর বয়সী (পুরুষ) এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার মিরপুর শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাহুবল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, মিরপুর টু শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর এলাকার বিকাশ বিল্ডিংয়ের পাশ দিয়ে ৫০ বছর বয়সী এক লোক হেটে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এতে করে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে এবং তার পরিচয় শনাক্তে কাজ করছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



