সিলেট নগরের কানিশাইল থেকে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠলো বৃদ্ধ এরশাদ আলী আলীর মরদেহ।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল এলাকায় সুরমা নদীতে মরদেহ ভাসছিল। স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে এসএমপির জালালাবাদ থানা পুলিশ।
নিহত মো. এরশাদ আলী (৬২) সিলেট নগরের ১০ নং ওয়ার্ডের কানিশাইল ১নং সড়কের প্রত্যাশা-৪২ বাসার মৃত আব্দুল লতিফের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহতের ছেলে আশরাফ আলী আব্দুল্লাহ’র বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফিরেননি। বিষয়টি মৌখিকভাবে কোতয়ালী থানা পুলিশকে অবগত করার পর আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজাখুজি করেন।
খোঁজাখুজির একপর্যায়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করেন এবং থানা পুলিশকে অবগত করেন।
এ ঘটনায় জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) মুজাহিদুল হাসান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



