মাস কিংবা বছর নয়, মাত্র এক ঘণ্টার সিদ্ধান্তে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন চিত্রনায়িকা এমিয়া এমি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ফাহেয়াজ শাহরুখের সঙ্গে গত রোববার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ‘ডনগিরি’ সিনেমায় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করা এ নায়িকা। এমিয়া এমি বলেন, কমন বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয়, তাও সেটা ৪ দিনের। পরিচয়ের ৫ দিনের মাথায় আমাদের দু’জনের মনে হলো আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার ডিসিশনে বিয়ে করেছি। জানা গেছে, ফাহেয়াজ শাহরুখের বাড়ি কুমিল্লায় হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। হানিমুন প্রসঙ্গে এমি জানিয়েছেন, সে (শাহরুখ) লন্ডনে চলে যাবে। সেভাবে হানিমুনের পরিকল্পনা করা হয়নি। তবে হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার ইচ্ছে আছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



