হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজার ও শানখলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দুটি করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪মে) দুপুরে দুটি করাতকলে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২’ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল । তিনি জানান, শানখলা ও শাকির মোহাম্মদ এলাকায় লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে করাতকল চালানোর অপরাধে সাদেকপুর এলাকার মোঃ তাহের মিয়া (৪০) ও বাহুবল উপজেলার নারিকেলতলা এলাকার মো: মতিন মিয়া (৪৫) সহ প্রত্যেককে ২ মাস কারাদন্ড এবং দুইহাজার টাকা অর্থদণ্ড তা আরোপ করা হয়।
লাইসেন্সবিহীন করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন কালেঙ্গা বিট অফিসার ও চুনারুঘাট থানা পুলিশের একটি দল ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



