হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫২ হাজার জাল টাকাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হামিদ (৩২) ও আল আমিন (২৮) নামে দুই ব্যাক্তিকে ৫২ হাজার জাল টাকা সহ আটক করে।
আব্দুল হামিদ মাধবপুর উপজেলা জগদীশপুর ইউনিয়নের সন্তুসপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে ও আল আমিন একই এলাকার মনা মিয়ার ছেলে। ইন্সপেক্টর গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



