সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নাম ধারীদের হামলার শিকার হয়েছেন চ্যানেল এস ইউকে সিলেট অফিসের চিফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের সভাপতি মঈন উদ্দিন মনজু। সন্ত্রাসীরা প্রকাশ্যে তাঁর ক্যামেরা ভাংচুর ও তাকে মারধর করে গুরুতর আহত করে।
এ ঘটনার পর সোমবার রাতে জরুরি বৈঠকে বসে ইমজা সদস্যরা।সিনিয়র সহ সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সরকারি দলের নাম ভাঙ্গিয়ে এহেন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়।
ইমজা নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের মুখ বন্ধ করতে একটি চক্র ত্রাস সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তারা আবারো সেটি প্রমাণ করেছে। এই সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় না আনা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সভা শেষে ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে ইমজা সভাপতির ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের মধ্যে লালন করা সন্ত্রাসীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



