বাংলাসাহিত্য ধন্য হয়েছে অনেক কবির প্রবাস জীবনে রচিত কবিতা নিয়ে। মাইকেল মধুসূদন বাংলায় অমৃত স্বাদ গ্রহণে প্রবাসে বসে যেসব রচনা রচনা করেছেন তা সাহিত্যের অনন্য সম্পদ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। আমিরাতের শারজাহে আরবান রিডার্স ও বায়ান্ন টিভি আয়োজিত কনসাল জেনারেল জামাল হোসেনের আঁকা ও কলকাতার কবি তানিয়া চক্রবর্তীর লেখা কাব্যগ্রন্থ ‘বৃত্ত’র প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শনিবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলে এর মোড়ক উন্মোচন করেন আমিরাতের রাজসভার কবি সুলতান আল কেতবী। বায়ান্ন টিভির বার্তা সম্পাদক তিশা সেনের পরিচালনায় বইয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়ান্ন টিভির সম্পাদক লুৎফুর রহমান।
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন আরবান রিডার্সের অন্যতম সংগঠক নওশের আলী। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা ও বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী স্মরণে নীরবতা পালন করা হয়।
বাংলা ভাষা ছাড়াও আররি, ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায় অনুবাদ কবিতাসহ বইটি প্রকাশিত হয়েছে। এ সময় বইয়ের ওপর পাঠক মন্তব্য করেন- আল হারামাইন গ্রুপ ও বায়ান্ন টিভির চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আলহাজ এমএ বাশার, সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ লন্ডনের কোষাধ্যক্ষ সাংবাদিক আনোয়ার শাহজাহান ও ড্যানিয়ুব প্রপার্টিজের কর্মকর্তা আরিফ ভালদার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



