টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বন্যায় প্লাবিত হয়েছে সিলেট জেলার অধিকাংশ উপজেলা।
সে উপলক্ষে সিলেট জেলা আনসার ভিডিপির পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার জৈন্তাপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী নির্দেশনায় প্রত্যক্ষ ও পরোক্ষ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তত্ত¡বাবধানে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উদ্ধার তৎপরতা, সতর্কীকরণ ও ত্রাণ বিতরণের কাজ সক্রিয়ভাবে করে যাচ্ছেন। সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন মহোদয় গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ডুলটিরপার, শেওলার টেক ও বাওন হাওর এলাকায় শুকনো খাবার বিতরণ করেন। এই সব তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খুঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএ আনসার ভিডিপি সিলেট এ. এস. এম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, জৈন্তাপুর উপজেলা প্রশিক্ষক মোঃ মইন উদ্দিন, ব্যাটেলিয়ান সদস্য ও মনিটরিং রমজান এবং আসক ফাউন্ডেশন এর সভাপতি সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর উপজেলার আনসার ভিডিপি সদস্যরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



