নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজবাড়িতে মা ও দুই মেয়ের গলা কাটা লাশ পাওয়া গেছে। রোববার (২২ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়।
নিহতের স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগনে মোমেন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, রাহিমা বেগম এবং ছেলে রাব্বি শেখ ও মেয়ে রাকিবা শেখ।
বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, এ খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



