সিলেটে পৌছলো যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সের মডার্নার ও চীনের সিনোফার্মের দেড় লক্ষাধিক ডোজ করোনা ভ্যাকসিন। রোববার (১১ জুলাই) ভ্যাকসিনের চালান সিলেটের চার জেলা পৌঁছেছে। এরমধ্যে ১৯ হাজার ২০০ ডোজ মডার্নার এবং এক লাখ ৪৬ হাজার ৪০০ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এসে পৌছায়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্যমতে, মডার্নার ১৯ হাজার ২শ’ ডোজ ভ্যাকসিন সিলেট সিটি করপোরেশন এলাকার জন্য এবং সিনোফার্মের ভ্যাকসিন ৪৫ হাজার ৬০০ ডোজ সিলেট জেলায়, ৩৮ হাজার ৪০০ ডোজ সুনামগঞ্জে, ৩২ হাজার ৮০০ ডোজ হবিগঞ্জে এবং ২৯ হাজার ৬০০ ডোজ মৌলভীবাজারে এসে পৌছায়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম নতুন সিলেটকে বলেন, প্রাথমিকভাবে নগর এলাকার জন্য যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন এসেছে। আরো প্রায় ৬০ হাজার ডোজ আসার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিলেটসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, ওইদিন থেকে নগর এলাকার জন্য দুটি কেন্দ্র সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট জেলা পুলিশ হাসপাতালে মডার্নার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সিলেট জেলা ও উপজেলার জন্য চীনের সিনোফার্মের ৪৫ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।
এদিকে, নতুন করে সিলেট সিটি কর্পোরেশন আরো ৯টি কেন্দ্রে টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। অনুমোদন পেলেই এসব কেন্দ্রে টিকা দান কার্যক্রম শুরু হবে।
সিসিক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরে নতুন ৯টি টিকা কেন্দ্রের অনুমোদন চাওয়া হয়েছে ৩ দিন আগে। সেগুলো হলো- সিলেট সিটি করপোরেশন নগর ভবন, ধোপাদিঘীরপাড় বিনোদনী দাতব্য চিকিৎসা কেন্দ্র, চৌহাট্টায় মাতৃমঙ্গল হাসপাতাল, কাজীটুলা ও টিলাগড়ে সূর্যের হাসি ক্লিনিক, ৮ নং ওয়ার্ডের বীরেশ চন্দ্র নগর স্বাস্থ্য কেন্দ্র, বাগবাড়ী বর্ণমালা স্বাস্থ্য কেন্দ্র এবং ২৬ নং ওয়ার্ডের কদমতলী নতুন বাস টার্মিনালের পাশ্ববর্তী নগর স্বাস্থ্য কেন্দ্র।
করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায় টিকা দানে এসব কেন্দ্রের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের প্রস্তু করা হয়ে। টিকা কার্যক্রম পর্যবেক্ষণে নগর স্বাস্থ্য শাখা থেকে পর্যবেক্ষণের জন্য একাধিক টিমও প্রস্তত করা হয়েছে।
তিনি আরো বলেন, সৌদি আরবসহ যে সকল দেশে মর্ডানার টিকা স্বীকৃতি দিচ্ছে, সে সকল দেশের জন্য প্রবাসীরা সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা নিতে পারবেন। ফাইজারের টিকা নিতে তাদেরকে কষ্ট করে রাজধানীতে যেতে হবে না। তবে ঢাকার কেন্দ্র যাদের টিকার জন্য মনোনীত করেছে, তাদের সেখানেই যেতে হবে।
করোনা ভ্যাকসিন বিষয়ে জানতে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলকে মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালো তার কাছ থেকে প্রতিউত্তর মিলেনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



