ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এ ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হবে মুস্তাফিজদের। হারলে তারা ছিটকে যাবে আসর থেকে।
আইপিএলে শনিবার (২১ মে) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দিল্লি ক্যাপিটালস যদিও আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে প্রকৃতপক্ষে তাদের লড়াইটা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। অর্থাৎ রোমাঞ্চকর ম্যাচটির মাঠে লড়াই করবে দিল্লি ও মুম্বাই। আর গ্যালারিতে দিল্লির বিপরীতে মুম্বাইকে তার সমর্থকরা ছাড়াও সমর্থন দিতে আসবে বেঙ্গালুরুর ভক্তরা।
কারণ ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানটি দখলে রেখেছে বেঙ্গালুরু। আর এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে দিল্লি। ম্যাচ জিতলে যদিও দুই দলের পয়েন্ট সংখ্যা সমান হবে। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় চারে উঠে আসবেন মুস্তাফিজরা। ফলে আজ ম্যাচ জিতলেই প্লে অফের টিকেট পেয়ে যাবে দিল্লি। আর হারলে ছিটকে যাবে আসর থেকে। ফলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পন্তদের।
এর আগে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান রয়্যালস ও তিনে লখনৌ সুপার জায়ান্টস। চারে থাকা বেঙ্গালুরুর ভাগ্য নির্ভর করছে দিল্লি ও মুম্বাইয়ের ম্যাচে।
দিল্লি ক্যাপিটালস একাদশ:
ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, মিচেল মার্শ, রিশভ পন্ত (উইকেটকিপার ও অধিনায়ক), ললিত যাদভ, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদভ, এনরিখ নরকিয়া ও খলিল আহমেদ।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (গোলকিপার), তিলক ভার্মা, রামানদীপ সিং, ত্রিস্তান স্টাবস, টিম ডেভিড, ড্যানিয়েল সামস, সঞ্জয় যাদভ, জসপ্রিত বুমরাহ, রিলে মেরেদিথ ও মুর্গান অশ্বিন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



