সিলেট সদর উপজেলার পূর্বভাটপাড়া কলোনী থেকে যুবকের সুমন আহমদ (২৭)এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় ওই এলাকার মোতাছির আলীর কলোনীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমন আহমত কিশোরগঞ্জ জেলার কুটিয়াদি গৌরিপুরের মজনু মিয়ার ছেলে। তিনি মোতাছির আলীর কলোনীর একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ভাড়া বাসায় ঘরের টিনের লোহার এ্যাঙ্গেলের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুমন আহমদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে শনিবার (১০ জুলাই) রাত ১১টার পর থেকে রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার আগে যেকোনো সময় সুমন আহমদ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



