সিলেটে দা হাতে প্রতিপক্ষের বসতঘরে হামলা করে ভাইরাল হওয়া সেই নারী-যুবতীসহ ৬ জনের মঞ্জুর করা হয়েছে। রোববার (১১ জুলাই) মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে কানাইঘাট থানা পুলিশ। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কানাইঘাট) আলমগীর হোসেন শোনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, ছালেহা বেগম, তার মেয়ে নাজমিন বেগম কুলছুমা, সুমি বেগম, সুহাদা বেগম, রহিমা বেগম ও ছেলে নাসির উদ্দিন।
গ্রেফতারকৃতদের এক নারীর সঙ্গে দুগ্ধপোষ্য শিশু থাকায় এবং দুজন আসামি নাবালিকা হওয়ায় তাদের জামিন প্রদান করা হয়, জানিয়েছে আদালত সূত্র।
গত শুক্রবার (৯ জুলাই) বিকেলে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কারাবাল্লা এলাকায় মইন উদ্দিন লুথুর টিনশেড ঘরে হামলা-ভাঙচুর করেন অভিযুক্তরা। ছালেহা বেগম ও তার মেয়েরা ধারালো অস্ত্র দিয়ে মইন উদ্দিনের টিনশেডের ঘর এবং আসবাবপত্র গুড়িয়ে দেন।ঘটনাটি দেখলেও ছাহেলা বেগম ও তার মেয়েদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেননি। ভাঙচুরের ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মইন উদ্দিন লুথু বাদি হয়ে শনিবার (১০ জুলাই) সকালে কানাইঘাট থানায় ছালেহা বেগমসহ তার পরিবারের লোকজনদের আসামি করে মামলা (নং-১১(৭)২১) দায়ের করেন।
আসামি পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, রোববার দুপুরে মা-মেয়েদের ৬ জনকে আদালতে হাজির করাহয়। করোনাকালে বিশেষ শুনানিতে আসামিদের জামিন প্রদান করা হয়। বিশেষ করে গ্রেফতারকৃত এক নারীর সঙ্গে দুগ্ধপোষ্য শিশু থাকায় এবং দুজন আসামি নাবালিকা হওয়ায় শুনানিতে তাদের জামিন মঞ্জুর হয়।
তাছাড়া এই হামলার আগে মামলার বাদিও হামলা করেছিলেন। সেই মামলার ঘটনায় ঘটনায় কয়েকজন আহত হন। তাদের করা হামলার ছবি ও ভিডিও ভাইরাল হয়নি। আদালত এসব তথ্য-উপাত্ত যাচাইপূর্বক বিবেচনা করে আসামিদের জামিন মঞ্জুর করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



