বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম ইউজিসি কর্তৃক স্থগিতের করণে বিবৃতি প্রদান করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শুক্রবার এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করা হয়।
এতে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবগত হয়েছে যে, সম্প্রতি দেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম চালু করেছে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৮ মে জারিকৃত প্রজ্ঞপনে স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তবে ইউজিসির প্রজ্ঞাপনে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি অর্জন সংক্রান্ত ইনক্রিমেন্ট প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ আছে।
শাবি শিক্ষক সমিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জন সংক্রান্ত ইনক্রিমেন্ট সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে চালু করতে সরকারি সিদ্ধান্তের জোর দাবি জানাচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



