সিলেটে ২ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল ৫টা ৫০ মিনিটে কোতয়ালী থানাধীন কাজীটুলা লোহারপাড়াস্থ ওয়াজেদ ভিলা-১০৪ এর দোতলা বিশিষ্ট বাসার নিচতলায় পূর্ব পাশের ৫নং রুমের ভিতর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রুমন (৪০) সে পাবনা জেলার সদর থানার শিবরামপুর এলাকার মৃত মোতাহার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উক্ত বাসা/ভিলায় ভাড়া থেকে তার এই ইয়াবা ব্যবসা পরিচালনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আইন-শৃঙ্খলা রক্ষার্থেও বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপি-সিলেটের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র ও পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



